০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

নেত্রকোনায় জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

শাহ আলী তৌফিক রিপন, কেন্দুয়া:
  • আপডেট: ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 51

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আরাধন ও শামসুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারিতলা গ্রামের চাচাতো দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৪ থেকে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন— আরাধন (৪৫), পিতা ঈমান রশিদ; মামুদা (৩৫), স্বামী লাট মিয়া; হেমেলা (৩৮), স্বামী আবুল হাসেম; নূরনাহার (৭০), স্বামী ঈমান রশিদ; শামসুল ইসলাম (৪৩), পিতা মৃত ফজুর রহমান; দ্বীন ইসলাম (৩৫), পিতা মৃত ফজুর রহমান এবং ছোটন ওরফে লিটন (৩৫), পিতা গণু মিয়া।

আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেরিন আক্তার সারোয়ার ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত আরাধনের ভগ্নিপতি হক মিয়া বলেন, “আহত আরাধন ও হেমেলার অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আছেন।”

স্থানীয় ইউপি সদস্য (২নং ওয়ার্ড) মো. নজরুল ইসলাম (আদর) জানান, “চাচাতো ভাইদের মধ্যে জায়গা-জমি নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এতে উভয় পক্ষের প্রায় ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।”

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নেত্রকোনায় জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট: ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫