০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

রূপনগরে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 109

রাজধানীর মিরপুর রুপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এরপর রাত সোয়া ১০টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়।

মরদেহ হস্তান্তর করেন, রুপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান। সাথে ছিলেন উপ পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর।

পরিদর্শক তদন্ত মোখলেসুর রহমান বলেন, রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে ১৬জন মরদের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করে। পরে স্বজনদের খবর দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ পর্যন্ত ১৬জন মরদেহের স্বজনরা ঢাকা মেডিকেলে এসেছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসময় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রকৌশলী মোঃ জাকির হোসাইন তেজগাঁও উন্নয়ন সার্কেল মরদেহের সৎকাজের জন্য স্বজনদের কাছে ২৫হাজার টাকা করে অনুদান দেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

রূপনগরে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর

আপডেট: ০৪:৪৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫