০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

অবশেষে প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা দুয়া

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 60

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। দীপাবলির আবহে প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির সাজে একসঙ্গে ধরা দিয়েছেন মা, বাবা ও কন্যা। মায়ের সঙ্গে রং মিলিয়ে ছোট্ট দুয়া পরেছে লাল রঙের জমকালো চুড়িদার। পরনে রয়েছে মানানসই সোনার গয়না। দীপিকার পরনেও একই রঙের পোশাক। দীপাবলির উৎসব ঘিরেই সাজে এক সাদৃশ্য তৈরি করেছেন মা ও মেয়ে। দুয়ার মাথায় দু’পাশে ছোট ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্যদিকে, রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি।

ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে বাবা-মাকে। রণবীর ও দীপিকা দু’জনেই কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তারা লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।”

ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো দেখতে; আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট।

পাঁচটি ছবির শেষটিতে দেখা গেছে—দীপিকার কোলে বসে জোড়হাতে ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।

উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর দেন দীপিকা পাড়ুকোন। একই বছরের দীপাবলিতে মেয়ের ছোট্ট পায়ের ছবি প্রকাশ করে নাম জানান ‘দুয়া’। সেই ধারাবাহিকতায় এ বছর দীপাবলির দিনেই কন্যার মুখ উন্মোচন করলেন দীপিকা ও রণবীর।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অবশেষে প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা দুয়া

আপডেট: ০২:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫