০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ইউএন এ প্রতিনিধি:
  • আপডেট: ০৩:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 67

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর পৌরসদরের পদ্মপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরছিলেন মফিজুর রহমান মুকুল। বাড়ির গেটে রিকশা থেকে নামার পর পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। গুলিতে তিনি পিঠ ও কোমরে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, মুকুলের শরীরের পেছনে তিনটি গুলি লেগেছে—পিঠের মাঝ বরাবর দুটি এবং কোমরের নিচে একটি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

আপডেট: ০৩:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫