০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

ভয়ের কোনো কারণ নেই, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ: ব্যারিস্টার নওশাদ জমির

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড়:
  • আপডেট: ০৩:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 100

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ—এখানে কারও ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

শনিবার দুপুরে পঞ্চগড়ের চানপাড়া দুর্গা মন্দির মাঠে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত ২৪তম পদযাত্রা ও ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নওশাদ জমির বলেন, আপনারা কখনো ভয় বা ভীতির মধ্যে থাকবেন না। আমি নিশ্চিত করে বলতে চাই, বাংলাদেশে কারও কোনো ভয়ের কারণ নেই। পবিত্র কুরআনে বলা আছে—ধর্মের ব্যাপারে জোর করা যাবে না। আমাদের সংবিধানের ৪০ অনুচ্ছেদেও স্পষ্টভাবে উল্লেখ আছে, প্রত্যেক নাগরিক তার নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

তিনি আরও বলেন, এক ধর্মের বই অন্য ধর্মের মানুষকে জোর করে পড়ানো যাবে না—এ কথাও সংবিধানে উল্লেখ আছে। এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সনদের ১৮ নম্বর ধারায়ও বলা হয়েছে, সবাই তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারেও আমরা দেখতে পাই—বিভিন্ন ধর্মগ্রন্থের পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশ্বের আর কোনো দেশে এমন উদাহরণ নেই।

ধর্মসভায় সভাপতিত্ব করেন জগদল ডিগ্রি কলেজের প্রভাষক বাবু সুবাশ চন্দ্র রায়। এর আগে বামা কালী মন্দির থেকে শুরু হয়ে চানপাড়া দুর্গা মন্দির পর্যন্ত একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পদযাত্রা আয়োজক কমিটির উপদেষ্টা কল্যাণ কুমার ঘোষ বলেন, সামনে নির্বাচন। আমরা উদ্বিগ্ন, ভোট দিতে পারব কিনা। হাজারো মানুষ আজ নওশাদ জমিরকে একনজর দেখতে এসেছেন, তার কাছ থেকে আমরা আশ্বাস চাই।

জবাবে নওশাদ জমির বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের কোনো ভয় নেই। এই দেশে একসময় বৌদ্ধ, হিন্দু ও মুসলমানরা একসাথে বসবাস করেছে। এখনো দেশের বিভিন্ন স্থানে একই প্রাঙ্গণে মসজিদ, মন্দির ও গির্জা রয়েছে—এটাই আমাদের গর্ব।

পরে ভারত থেকে আগত দর্শন গিরী মহারাজ ধর্মসভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, সদস্য রুবেল পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, পৌর বিএনপির সদস্য শামসুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভয়ের কোনো কারণ নেই, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ: ব্যারিস্টার নওশাদ জমির

আপডেট: ০৩:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫