০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে আরও ২ হাজার ২৫৮ পদ সৃষ্টির অনুমোদন

ইউএনএ নিউজ:
- আপডেট: ১২:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / 104
আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জন্য আরও ২ হাজার ২৫৮টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদগুলো বিজিবির তিনটি ব্যাটালিয়ন এবং একটি হাসপাতালের জন্য সৃষ্ট হবে।
উল্লিখিত ব্যাটালিয়নগুলোর অবস্থান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, বান্দরবান জেলার থানচি এবং মেহেরপুর জেলায় আর বিজিবির হাসপাতালটি অবস্থিত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়।
আদেশ অনুযায়ী, প্রতিটি ব্যাটালিয়নের জন্য ৭৪২টি করে পদ এবং হাসপাতালের জন্য ৩২টি পদ সৃষ্ট হবে।
নতুন পদ সৃষ্টির ফলে বিজিবির মোট জনবল দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।
ট্যাগ :
২ হাজার ২৫৮টি অনুমোদন আধাসামরিক আরও গার্ড জন্য দিয়েছে পদ বর্ডার বাংলাদেশ বাহিনী বিজিবি সরকার সৃষ্টির










