০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
মাভাবিপ্রবির শিক্ষার্থীদের সেশনজট নিরসনের জোর দাবি

ইসরাত জাহান (মাভাবিপ্রবি) প্রতিনিধি
- আপডেট: ১২:৫১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 94
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) লাইফ সায়েন্স অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসের আগেই শেষ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচন ও বিভিন্ন কারণে সৃষ্ট সেশনজটের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আল্টিমেটাম দিয়ে অনুষদ ডিনের কাছে আবেদন করা হয়েছে।
পরীক্ষার নতুন সময়সীমা নিয়ে লাইফ সায়েন্স অনুষদের (সিপিএস, ইএসআরএম, এফটিএনএস, বিজিই, বিএমবি, ফার্মেসি) বিভাগের শিক্ষার্থীরা তাদের আবেদনে উল্লেখ করেছেন, পরীক্ষা বিলম্বিত হওয়ায় তাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তারা শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী ফেব্রুয়ারি মাসের আগেই (অর্থাৎ, জানুয়ারি মাসের মধ্যে) প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন করার জন্য জোর দাবি জানিয়েছেন।
ট্যাগ :






















