০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

যে কারণে সালমান-সামিরাকে নিয়ে সিনেমা বানাতে পারেননি পরিচালক

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 111

বর্ষীয়ান পরিচালক ছটকু আহমেদ বহুদিন ধরেই চেষ্টা করেছিলেন সালমান শাহ ও সামিরা হককে কেন্দ্র করে একটি সিনেমা নির্মাণের। তিনি ‘স্বপ্নের রাজকুমার’ শিরোনামের সিনেমাটি তৈরি করতে চেয়েছিলেন, যা দুই তারকা অভিনেতার প্রেমের গল্পের ওপর ভিত্তি করে তৈরী হতো।

ছটকু আহমেদ জানিয়েছেন, সামিরার সঙ্গে যোগাযোগ করলে তিনি সিনেমার জন্য সম্মতি দিয়েছিলেন। তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তির কারণে সিনেমাটির কাজ থেমে যায়। নীলা চৌধুরী ফোন করে জানিয়েছেন, সালমানকে কেন্দ্র করে কোনো সিনেমা নির্মাণ করা যাবে না এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া আছে তাদের। নীলা চৌধুরীর এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি।

সালমান-সামিরার প্রেমের শুরু চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে, ১৯৯০ সালের ১২ জুলাই। দুই বছরের প্রেমের পর তারা ১৯৯২ সালে বিয়ে করেছিলেন। যদিও সামিরা সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে পরিচিত, সালমান শাহ তাকে খুব প্রিয় করেছিলেন।

এ প্রসঙ্গে ছটকু আহমেদ আরও বলেছেন, সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু নীলা চৌধুরীর আপত্তি থাকায় কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছি।

১৯৯৬ সালে মৃত্যু হয় সালমানের। সেসময় তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন সামিরা। কিন্তু সালমানের পরিবার দাবি করে, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। ২৯ বছর পর গত ২০ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যে কারণে সালমান-সামিরাকে নিয়ে সিনেমা বানাতে পারেননি পরিচালক

আপডেট: ০৪:৩৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫