০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পঞ্চগড়ে খতিবকে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড়
  • আপডেট: ০৬:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 71

পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ঝলঝলি জামে মসজিদে জুম্মার নামাজের খুৎবার সময় সতর্কতামূলক বয়ান দেয়াকে কেন্দ্র করে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাদীকে লাঞ্চিত সহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও বেংহারী ইউপি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু ও তার ভাই আমানুল্লাহ আমানের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে মুসল্লিরা।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তৌহিদী জনতার ব্যানারে বোদা উপজেলার ময়দানদিঘী বাজারে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ অক্টোবর (শুক্রবার) জুম্মার নামাজের আগে খতিব মাওলানা রুহুল আমিন সাদী ইস্কন নিয়ে সতর্কতামূলক বক্তব্য দেন। এর পর আবুল কালাম আজাদ আবু ও তার ভাই আমানুল্লাহ আমান খতিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাড়ি ফেরার পথে তাকে আটকিয়ে প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার পর রুহুল আমিন সাদী থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মানববন্ধনে।

কর্মসূচিতে এসময় ভুক্তভোগী খতিবসহ মাওলানা আবু বক্কর সিদ্দিক, আব্দুল্লাহ আল গালিব, জান্নাতুল বারী মানিক, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মো. শাহিনুর ইসলাম সহ এলাকার মুসল্লিদের পাশাপাশি স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পঞ্চগড়ে খতিবকে লাঞ্চিত ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

আপডেট: ০৬:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫