০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 57

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে ‘‘ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় স্থানীয় ওয়াইএমসিএ মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ।

কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে ও নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক, লেখক ও গবেষক তোবারক হোসেন খোকন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিনিয়র সাংবাদিক এস এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্ধ্যা রানী হাজং।

সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দুর্গাপুরের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। দুর্গাপুরের ইতিহাস ঐতিহ্য তরুণ প্রজন্মের মাঝে জানাতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় বলে জানায় আয়োজকরা। সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুর শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: ০৬:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫