০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান: ৪৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট: ১১:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 89

নরসিংদীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকার ভৈরব-রায়পুরা ব্রিজ সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।

নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কায়েস আকন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোবরাক হোসেন, এসআই (নিঃ) মো: জামিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

ডিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে কুমিল্লার কাইয়ুম ও মাধবপুরের সাগর নামের দুই মাদক ব্যবসায়ী যোগসাজশে বিপুল পরিমাণ গাঁজার চালান নরসিংদীর দিকে পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বারিচা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায়। সকাল ১০ টায় ভৈরব দিক থেকে আসা একটি কালো রঙের মিতসুবিশি গাড়ি চেকপোস্টের কাছে হঠাৎ দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে।

আটক গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জের সিলনা গ্রামের মৃত আজাহার আলী মোল্লার ছেলে ইবাদুল ইসলাম (৪৮) কে আটক করা হয়।

ওসি আবুল কায়েস আকন্দ বলেন, আটক আসামি, গাঁজা ও গাড়ি রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান: ৪৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: ১১:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫