০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 49

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭১ জন, খুলনা বিভাগে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৯০১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭২ হাজার ৩৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ২৬ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪

আপডেট: ০৬:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫