০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফার্মগেটে বোমা বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ১

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 63

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে বৃহস্পতিবার রাতে প্রধান সড়কের ওপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটেছে। রাত সাড়ে ৮ টার দিকে কে বা কারা ফার্মগেট ওভারব্রিজের নিচে সড়কের ওপর পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় জনতা ধাওয়া করে কাওরানবাজার ট্রাফিক সিগন্যাল পয়েন্টে একটি মোটরসাইকেল চালককে বোমা বানানোর বিস্ফোরক ও কিছু খালি কৌটাসহ আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, রাত সাড়ে ৮ টার দিকে একটি মোটরসাইকেল থেকে একজন আরোহী রাস্তার ওপর দুইটি বোমা নিক্ষেপ করে। বোমার বিস্ফোরণে চারদিক আতংক ছড়িয়ে পড়ে। বোমা দুইটি বিস্ফোরণের পরই ওই মোটরসাইকেলে চালক ও আরোহী কাওরানবাজারের দিকে পালাতে থাকেন।

এসময় হাসিবুল রাজ শাওন নামে একজন ব্যাটারিচালিত রিকশার আরোহী ওই মোটরসাইকেল অনুসরণ করে। কাওরানবাজারে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মোটরসাইকেলটি যানজটে থেমে যায়। এসময় শাওন মোটরসাইকেলের পিছনের সিটে বসা আরোহীকে জাপটে ধরে। তখন ওই ব্যক্তি শাওনকে কিল ঘুষি মেরে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর শাওন মোটরসাইকেল চালককে জাপটে ধরে পুলিশের সহায়তা চায়। এরপর পুলিশ মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে বোমা তৈরির বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করে। মোটরসাইকেল চালককে আটক করে তেজগাঁও থানায় নেয়া হয়েছে।

ওসি আরো জানান, বোমাবাজকে আটক করতে সহায়তাকারী শাওন ঢাকা মহানগর যুবদল আহবায়ক কমিটির সদস্য।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফার্মগেটে বোমা বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ১

আপডেট: ০৩:৩৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫