০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

দাবি না মানলে ঢাকা অচল: গোলাম পরওয়ার

ইউএনএ নিউজ
  • আপডেট: ১০:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 63

৫ দফা দাবি না মানলে আবারও ঢাকার অবস্থা ভিন্ন হবে বলে জানিয়েছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মৎস্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এদিন পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওনা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য ভবনের সামনে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর এখানেই অবস্থান নেন তারা।

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের ৫ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। নতুবা ঢাকার অবস্থা ভিন্ন হবে।

এর আগে সমাবেশে দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ তারিখের মধ্যে আমাদের দাবি না মানা হলে ১১ তারিখে ঢাকা অচল করে দেয়া হবে। আগে গণভোট ছাড়া জাতীয় নিবার্চন হবে না। প্রয়োজনে এই নির্বাচন দুই মাস পরে হবে।

এসময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দাবি না মানলে ঢাকা অচল: গোলাম পরওয়ার

আপডেট: ১০:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫