ঈশ্বরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ: কমিটির ২সদস্যের পদত্যাগ

- আপডেট: ০৮:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 98
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে পরিচালনা পরিষদের দুই সদস্যের পদত্যাগ পত্র দাখিল করেছে প্রতিষ্ঠান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে। সোমবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির দুই সদস্য ২০লাখ টাকার আর্থিক অনিয়নের অভিযোগ তুলে পদত্যাগ পত্র দাখিল করেন।
শিক্ষানুরাগী সদস্য আব্দুল কদ্দুছের অভিযোগে জানা যায়, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের এডহক কমিটি ১৩ মে ২৫ তারিখে অনুমোদনের একমাসের মধ্যে সভা করার বিধান থাকলেও ৫ মাসের মধ্যে কোন সভা করেননি অধ্যক্ষ । নিজ আদিপত্য ও প্রভাব বিস্তার করে এককভাবে প্রতিষ্ঠানের সকল কর্মকাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠানের অর্থ ক্রয় উন্নয়ন ও অডিট কমিটির স্বাক্ষর থাকা বাধ্যতা থাকলেও তিনি তা করেননি। স্বেচ্চাচারিতার মাধ্যমে অধ্যক্ষ ও সভাপতির প্রতিস্বাক্ষরে চলতি বছর ২০লাখ টাকা ব্যাংক একাউন্ট থেকে উত্তোলন করেছেন।
শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হায়াতুল্লাহ অভিযোগ করেন, ২০২৪ সাল থেকে কলেজের প্রদত্ত ৩৫ শতাংশ বাড়িভাড়া বকেয়া উৎসব বোনাসের ৫০শতাংশ প্রদানে কমিটির সিদ্ধান্ত থাকলেও দেয়া হয়নি শিক্ষকদের। এছাড়াও ২০২৫ সালের দুই ঈদের বোনাস ২৫শতাংশও প্রদান করা হয়নি তাদের। এডহক কমিটিতে থাকার পরও তাদের কোন মতামত নেয়া হয়নি বলে অভিযোগ করে কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
অনিয়মের অভিযোগ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মোস্তুফা কামাল বলেন, প্রতিষ্ঠানের সকল উন্নয়ন কর্মকাজ আলোচনা করে নিয়ম অনুযায়ী করা হয়েছে। আমার বাড়ি অন্য জেলায় প্রভাব বিস্তার কি ভাবে সম্ভব? ২০২৩ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে বাড়িভাড়া উৎসব ভাতা প্রতিষ্ঠান থেকে প্রদানের বিষয়টি রহিত করা হয়েছে। অর্থনৈতিক কোন অনিয়ম হয়নি। প্রতিষ্ঠান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, বিষয়টির প্রেক্ষিতে তদন্ত করে দেখি কি হয়েছে।




















