১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

যারা সংস্কার বাধাগ্রস্ত করছে, তাদের সঙ্গে জোট নয়: হাসনাত আবদুল্লাহ

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৩:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 69

যারা সংস্কারের পক্ষে অবস্থান নেবে, আমরা তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারি। সংস্কারের পক্ষে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষের শক্তিগুলো যদি আমাদের সঙ্গে আসতে চায়, তাদের সঙ্গে জোট করতে পারি। কিন্তু যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, তাদের সঙ্গে এনসিপির কোনো নির্বাচনী জোট সম্ভব নয়।’ বললেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ

মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জেএনসিপির জেলা অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে এনসিপির জোট সম্ভব নয়। দেশের সামগ্রিক স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। আমরা সংস্কারের পক্ষে জাতীয় ঐকমত্যের প্রশ্নে সবসময় ছাড় দিয়ে আসছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আমাদের সামনে ভাবতে হবে। কিন্তু আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, পেইড কিছু বুদ্ধিজীবী, তারা টকশোতে আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত দুইদিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত আওয়ামী লীগ কখনও গণমানুষের দল ছিল না। আগুন সন্ত্রাস কারা করেছিল অতীতে ও বর্তমানে কারা করেছে স্পষ্ট হয়ে গেছে গত দুইদিনের কার্যক্রমে।

আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের পতন ব্যালটের মাধ্যমে হয়নি যে, ব্যালটের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসা হবে। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয় সে দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। রাজনৈতিক দলের নীতি-আদর্শ যখন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণঅভ্যুত্থান সংগঠিত হয়।

তিনি আরও বলেন, যারা ব্যালটের মাধ্যমে এই দলটিকে ফিরিয়ে আনার বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। সেজন্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তুহিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যারা সংস্কার বাধাগ্রস্ত করছে, তাদের সঙ্গে জোট নয়: হাসনাত আবদুল্লাহ

আপডেট: ০৩:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫