০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৩:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 64

ময়মনসিংহে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, এটি কোন নাশকতা নয়। মূলত যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের ভেতরে আগুনের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। ঘটনার সময় ট্রেনটি ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে যায়।

ওসি বলেন, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত ইঞ্জিনের ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ

আপডেট: ০৩:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫