ঈশ্বরগঞ্জে এলডিপির কর্মী সম্মেলন:-ভার্চুয়ালে যুক্ত ছিলেন কর্নেল অলি

- আপডেট: ০৭:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 88
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ভার্চুয়ালী যুক্ত হয়ে কর্মীদের উদ্দেশ্যে চলমান পরিস্থিতিতে মনোবল ধরে রাখার বিশেষ উপদেশ দিয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার পিতম্বরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপির সভাপতি প্রভাষক মনজুরুল হকের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল।
এসময় ভার্চুয়ালী যুক্ত হয়ে কর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের প্রধান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)। তিনি নেতাকর্মীদের সকল প্রতিকূলতা উপেক্ষা করে দলের আদর্শের প্রতি অবিচল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং যেকোনো পরিস্থিতিতে মনোবল দৃঢ় রাখার পরামর্শ দেন।
প্রধান অতিথি আওরঙ্গজেব বেলাল তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এলডিপির ভূমিকা তুলে ধরে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান হোসেন এবং সহ দপ্তর সম্পাদক উমর ফারুক সুমন প্রমুখ। বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা এতে যোগ দেন।













