০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
মধুপুরে বাস চাপায় নিহত ১,প্রতিবাদে সড়ক অবরোধ বাসে অগ্নিসংযোগ

জাহিদুল কবির, মধুপুর, টাংগাইল :
- আপডেট: ১০:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 64
আজ শনিবার সন্ধ্যা সাতটায় টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী ব্রিজের অদূরে ঢাকা-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ধনবাড়ী উপজেলার ভাইঘাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান নিহত হন।
জাহিদ মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বাসুদেববাড়ী গ্রামের জাকের হোসেনের পুত্র। দুর্ঘটনায় তার সঙ্গী (অজ্ঞাত) গুরুতর আহত হয়। তাকে মধুপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসিরা জানান, নিহত জাহিদের বাবা জাকির হোসেন অসুস্থ হয়ে মধুপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অসুস্থ বাবার সাথে দেখার করার জন্য এক বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে মধুপুর হাসপাতালে আসার পথে দুর্ঘটনা ঘটে। জাহিদ নিহত হওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত গ্রামবাসি লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।
এ সময়ে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের অপর একটি বাসে (নং ঢাকা মেট্রো-ব ১১-৬১৩৪) উত্তেজিত লোকজন আগুন ধরিয়ে দেয়। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুপুর থানার ওসি ইমরানুল কবীর খবরের সত্যতা নিশ্চিত করেন।
ট্যাগ :
























