০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সিইসির মতবিনিময়

ইউএনএ নিউজ
  • আপডেট: ১২:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 61

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (নভেম্বর ১৬) নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে সিইসি এই আহ্বান জানান।দলীয়ভাবে আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হবো। সামনের নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা দরকার। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় কমিশন।

এদিন সকাল ও বিকেলে দুই পর্বে ১২টি দলকে সংলাপে ডেকেছে ইসি। সকালে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি। শুরুতেই বাগড়া বাঁধে ইসলামী ঐক্যজোট দলের দুই দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে অন্য দাবিদার গ্রুপকে সংলাপ থেকে বের করে দেন ইসি সচিব।

এসময় সংলাপে অংশ নিয়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সেই বিষয়ে ইসিসহ সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে।

অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চাই না উল্লেখ করে দলগুলোর প্রতিনিধিরা বলেন, সংসদীয় আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত নিয়ে আদালত হস্তক্ষেপ করছে, এটি কাম্য নয়।

বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াতসহ ৫৩টি দল নিবন্ধিত রয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সিইসির মতবিনিময়

আপডেট: ১২:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫