০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

১৭ বছর পর নির্বাচনী মাঠে বাবর, কর্মসংস্থানের অঙ্গীকার

শাহ আলী তৌফিক রিপন, কেন্দুয়া, নেত্রকোনা :
  • আপডেট: ০৯:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 65

নেত্রকোনা–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তাঁর নির্বাচনী এলাকার তিনটি উপজেলা—মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর প্রায় প্রতিটি পরিবারেই বেকার যুবক–যুবতী রয়েছে। তিনি বলেন, ‘বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য। কর্ম পেতে হলে অবশ্যই লেখাপড়া লাগবে। তাই অভিভাবকদের বলব—আপনারা আপনাদের ছেলেমেয়েকে শিক্ষিত করে তুলুন।’

আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল পৌণে ১১টার দিকে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবর বলেন, ‘আমি দীর্ঘ ১৭ বছর জেলে ছিলাম। আমাকে বহু দণ্ড দেওয়া হয়েছিল। আবার এভাবে এলাকায় এসে নির্বাচনী প্রচারণা চালাতে পারব—এটা কোনোদিন ভাবিনি। মহান আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। এখন আমার প্রথম চিন্তা আখেরাত, তারপর এলাকার মানুষ ও পরিবার।’

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমি মাঠে নেমেছি। ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে প্রচারণা চালাচ্ছি। আপনাদের যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, তাতে আমি অভিভূত। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এলাকার জন্য যা যা করণীয়—সবই করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

সমাবেশ শেষে লুৎফুজ্জামান বাবর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাইটাইল ইউনিয়নের বাড়রী বাজার, খাগুরিয়া, জাওলা বাজার ও বড়তলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনী মাঠে প্রিয় নেতাকে ফিরে পেয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

১৭ বছর পর নির্বাচনী মাঠে বাবর, কর্মসংস্থানের অঙ্গীকার

আপডেট: ০৯:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫