০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রুবেল আহমেদ, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • আপডেট: ০৫:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 58

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর ভাতা অবসরের ৬ মাসের মধ্যে প্রদানের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ গোপালপুর এর আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অবসর গ্রহণের পর দীর্ঘদিন কল্যাণ ও অবসর ভাতা থেকে বঞ্চিত হন। এতে অনেকেই মানবেতর জীবনযাপন করেন অথবা অর্থাভাবে চিকিৎসা করাতে না পেয়ে মৃত্যুবরণ করেন। বক্তারা বলেন, “এই টাকা আমাদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হয়, তাই অবসর গ্রহণের ৬ মাসের মধ্যেই ভাতা পরিশোধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়রুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ আলী, সেক্রেটারি ওয়াহেদ আকন্দ বকুল, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট: ০৫:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫