০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : ইসি

ইউএনএ নিউজ
  • আপডেট: ০২:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 55

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক। যা দেশের গণতন্ত্রে নতুন সূচনা ঘটাবে। এই নির্বাচনকে ঘিরে এবার রেকর্ড সংখ্যক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন বলে জানালেন, নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে। এর মধ্য দিয়েই গণতন্ত্রের পুনঃসূচনা ঘটবে।তিনি আরও জানান, এই নির্বাচনের সাক্ষী হতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

এ সময় তিনি বলেন, অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়স কমানো হয়েছে। তবে কম বয়সী পর্যবেক্ষকদের অভিজ্ঞতার ঘাটতি পূরণে আরও প্রশিক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কর্মশালায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

বিশেষজ্ঞরা বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যমসহ সব অংশীজনের আস্থা অর্জন জরুরি। তারা প্রার্থী ও দলগুলোর অনলাইনে প্রচারণার ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাবও দেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : ইসি

আপডেট: ০২:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫