০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া

ইউএনএ আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: ০৩:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 70

ভূমিকম্পে বাংলাদেশে আতঙ্কের রেশ কাটতেই না কাটতেই মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

রবিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ভূমিকম্প অনুভূত হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে আজ ইন্দোনেশিয়ায়ও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা অঞ্চল।ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প হয়। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই গতকাল শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া

আপডেট: ০৩:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫