১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘ধানের শীষের বিজয়ে এগিয়ে যাব’—ছিলিমপুরে হিলালী

শাহ আলী তৌফিক রিপন, কেন্দুয়া, নেত্রকোনা :
  • আপডেট: ১২:১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 91
বক্তব্য রাখছেন নেত্রকোনা–০৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী / ইউএনএ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১১নং চিরাং ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডভূক্ত ছিলিমপুর গ্রামে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় এ আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা–০৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী।
সমাবেশে সভাপতিত্ব করেন সাফায়েত উদ্দীন খান। সঞ্চালনায় ছিলেন আব্দুল হালেক।
গ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি নির্বাচনী প্রচারণায় প্রাণময় মিলনমেলায় পরিণত হয়।

বিশেষ অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু।এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ -সভাপতি হাবিবুর রহমান মোসলেম ও আব্দুল আওয়াল খান ,উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মাহবুল আলম খান জরীপ ,পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আতাউর রহমান কাদরী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুর নাহার আক্তার চায়না, বিএনপি নেতা মজনু খন্দকার, বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু,বিএনপি নেতা আল আমিন খান, চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,যুবদল নেতা ফয়সাল খান, ছাত্রদল নেতা তৌফিকুল ইসলাম শিবলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘ছিলিমপুরের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসা আর আস্থা দেখিয়েছেন, তা বিএনপির শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের লক্ষ্যে আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যাব।’তিনি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‘ধানের শীষের বিজয়ে এগিয়ে যাব’—ছিলিমপুরে হিলালী

আপডেট: ১২:১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫