০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

ইউএনএ নিউজ
  • আপডেট: ১১:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 53
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় / ইউএনএ

জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ২৮ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের গাড়িতে করে কড়া নিরাপত্তায় তাদের আনা হয়।

এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হবে। এ মামলায় পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিনও ধার্য হতে পারে আজ।

এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ট্রাইব্যুনালে হাজির দুই সেনা কর্মকর্তা

আপডেট: ১১:২৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫