০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন

ইউএনএ নিউজ
  • আপডেট: ০২:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 42

নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন / ইউএনএ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর নির্বাচন ভবনে সকালে শুরু হওয়া এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহবান জানান মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হয় নির্বাচন কমিশনের দিনব্যাপী এই সংলাপ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগোতে চায়। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য।তিনি বলেন, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া আমাদের এজেন্ডা। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে।

সিইসি বলেন, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি তিনি আহবান জানান যারা পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন, তারা যেন কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে যুক্ত না থাকেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন

আপডেট: ০২:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫