নির্বাচন প্রতিহত করতে চাইলেব্যবস্থা নেওয়া হবে

- আপডেট: ১২:০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 41
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন / ইউএনএ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। বুধবার (২৬ নভেম্বর) তিনি বিজিবি সদর দপ্তরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করেন।
তিনি জানান, নির্বাচনী দায়িত্ব নিয়মিত আসে না, তাই বাহিনীগুলোকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। বিজিবি সাধারণত সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত থাকলেও এবার নির্বাচনী দায়িত্ব পালন করবে। পুলিশ ১৩০টি সেন্টারে, আনসার-ভিডিপি এবং বিজিবি বিভিন্ন মহড়ার মাধ্যমে নির্বাচনী প্রশিক্ষণ নিচ্ছে।
সিইসি বলেন, প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী তাদের সদস্যদের দায়িত্বশীলভাবে প্রস্তুত করছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজিবি জানিয়েছে, আসন্ন নির্বাচনে ১২১০ প্লাটুন সদস্য দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ১১৫ উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।










