০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৬:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 60

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসির চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও ইসি যৌথভাবে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।

সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলাটা বলি। আমি ওই সেদিন বলেছিলাম, ফিফথ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর… রাত্রে তো ঘুমাইতে পারি নাই। নো পুলিশ স্টেশন ওয়াজ ওয়ার্কিং, অপারেশনাল। আমরা নিজেরা নিজেদের সিকিউরিটিতে থাকতে হয়েছে। এখন কি সেই অবস্থা আছে? থিংস হ্যাভ ইমপ্রুভড মাচ হায়ার। আগের মতো তো এটা নাই। এখন তো এভরিবডি ক্যান স্লিপ এট হোম। শান্তিতে ঘুমাইতে পারতেছেন। আপনি শান্তিতে আসছেন, এই পর্যন্ত আগাইয়া আসছেন, আপনার ক্যামেরা কি কেউ পথে চিন্তাই করছে? করে নাই তো।’

মক ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে হলে কী ধরনের পরিবেশ প্রয়োজন, তা পর্যবেক্ষণ করতেই এ উদ্যোগ। গত ১৫ বছরে অনেকেই ভোটদান প্রক্রিয়া কাছ থেকে দেখেনি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই মক ভোটিং করা হচ্ছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির

আপডেট: ০৬:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫