০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব

ইউএনএ নিউজ
  • আপডেট: ০৬:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 38

 প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কিছু রাজনৈতিক মহল ও গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেন।

শনিবার ( ২৯ নভেম্বর ) প্রকাশিত স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, সাধারণ মানুষ এখন ‘স্বঘোষিত বিশেষজ্ঞদের’ অযৌক্তিক বক্তব্য এবং সেগুলো প্রচারকারী প্ল্যাটফর্মে ক্লান্ত।

তিনি উল্লেখ করেন, বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর অপারেটর এপিএম, ডিপি ওয়ার্ল্ড, হাচিসন এবং পিএসএ এর পরিচালনায় বিশ্বজুড়ে ৫০০টির বেশি সফল বন্দর টার্মিনাল রয়েছে। এগুলো আন্তর্জাতিক কোম্পানিগুলোর দক্ষতা ও বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা ও গণমাধ্যম ডিপি ওয়ার্ল্ড ও জিবুতির মধ্যকার একটি ক্ষুদ্র আইনি বিরোধকে অতিরঞ্জিতভাবে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, বাস্তবতা মেনে নেওয়ার সময় এখনই। তা না হলে এ ধরনের রাজনীতি এবং প্রচারণা দ্রুতই অচল হয়ে পড়বে।

তথ্যভিত্তিক আলোচনাই এখন সমাজের প্রত্যাশা এ মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ: প্রেস সচিব

আপডেট: ০৬:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫