০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

গোপালপুরে নূরানী স্কলারশিপ ২০২৫ অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট: ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 65

গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসায় নূরানী স্কলারশিপ ২০২৫” পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি : ইউএনএ

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে “নূরানী স্কলারশিপ ২০২৫” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৪৯টি মাদরাসার প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত মোট ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মুফতি আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান তালুকদার, গোহাটা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকীসহ বিভিন্ন মাদরাসার ওস্তাদ ও অভিভাবকবৃন্দ।

আয়োজকদের দাবি, এ বছর নূরানী স্কলারশিপ পরীক্ষা ৪টি জেলার ২৫টি উপজেলার ৩০টি কেন্দ্রে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৮ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

ফাউন্ডেশনের সভাপতি মুফতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এবার ট্যালেন্টপুল, প্রথম, দ্বিতীয় ও সাধারণ এই চারটি গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গোপালপুরে নূরানী স্কলারশিপ ২০২৫ অনুষ্ঠিত

আপডেট: ০৬:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫