১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মধুপুর (টাংগাইল) প্রতিনিধি
  • আপডেট: ০৮:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 137

টাঙ্গাইলের মধুপুরে ভুল চিকিৎসায় খাদিজা খাতুন (২০) নামের এক প্রসূতির মর্মান্তিক মৃত্যুর অভিযোগ। ছবি : ইউএনএ

মধুপুরে অপারেশনের সময় ভুল চিকিৎসার অভিযোগে খাদিজা খাতুন (২০) নামের এক প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে এশিয়া হসপিটালে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা খাতুন কেশরগঞ্জের বাকতা গ্রামের শাহীন মিয়ার স্ত্রী। বাবার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনাড়া ইউনিয়নের মোটেরবাজার এলাকায়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে খাদিজা ছিলেন দ্বিতীয়। চার বছর আগে তার বিয়ে হয় শাহীন মিয়ার সঙ্গে। এটি ছিল তার দ্বিতীয় সন্তানসম্ভবা অবস্থা।

পরিবারের সদস্যরা জানান, সকালে প্রসব ব্যথা উঠলে খাদিজাকে মধুপুরের এশিয়া হসপিটালে ভর্তি করা হয়। সেখানে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শিমলা আফতাব শাওন সিজার করার সিদ্ধান্ত নেন। এ সময় রোগীকে এনেস্থেসিয়া প্রদান করেন ডাক্তার তরিকুল ইসলাম। বেলা ১১টার দিকে সিজার শুরু হলেও কিছুক্ষণ পরই খাদিজার অবস্থা দ্রুত অবনতি ঘটে। চিকিৎসক অপারেশনের সময় ভুল চিকিৎসা করেছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি বা আইসিইউ সুবিধা না রেখেই সিজার করায় খাদিজার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহতের চাচা তোতা মিয়া জানান হসপিটাল কর্তৃপক্ষ ভুল শিকার করেছে। দুইটি বাচ্চার ভরণ পোষণের জন্য ৩ লক্ষ টাকা দিয়ে সমাধান করা হয়েছে। নিহতের বাবা লাল মিয়া বলেন “আমার মেয়ে সুস্থই ছিল। শুধু বাচ্চা হওয়ার ব্যথা উঠেছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার পর সিজারের নামে ভুল চিকিৎসা করেছে।

প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবির জানান, বিষয়টি শুনেছি, অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

আপডেট: ০৮:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫