০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ, স্ত্রীর সম্পদ ৩৬ লাখ টাকা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 34

প্রয়াত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

নির্বাচনী হলফনামায় উল্লেখ করা তথ্যে জানা যায়, তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা। পাশাপাশি তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা।

হলফনামায় দেওয়া তথ্য মতে, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর,  ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতেই তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। তার কাছে নগদ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা এবং ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে তার জমা আছে ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। তার ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৩০ হাজার টাকার আসবাবপত্র ও ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। এরপর তার কাছে ১০ ভরি ও স্ত্রীর কাছে ২০ ভরি সোনা রয়েছে।

এ ছাড়া বিদেশি রেমিট্যান্স হিসেবে তার নামে রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসিতে তার ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে। ব্যাংক ও অন্যান্য খাতে নেওয়া ব্যক্তিগত ঋণ বাবদ মাসুদ সাঈদীর মোট দায় ২০ লাখ টাকা।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তিনি ইসলামী ব্যাংক পিএলসি’র মৌচাক শাখা থেকে নেওয়া ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণের তথ্যও উল্লেখ করেছেন। একই সঙ্গে হলফনামায় বলা হয়েছে, সর্বশেষ অর্থবছরে তিনি ৬ হাজার ৮০৬ টাকা আয়কর পরিশোধ করেছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ, স্ত্রীর সম্পদ ৩৬ লাখ টাকা

আপডেট: ০৪:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬