০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 22

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়। উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মো ইসহাক এর উপস্থিতিতে নবীন সদস্যদের বরণ করে নেন সাংবাদিক আজিজুল হাই সোহাগ ও হাবিবুর রহমান হাবিব। ফয়সল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন সদস্যদের পরিচিতি পর্ব শেষে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে নবীন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রেসক্লাবের গঠনতান্ত্রিক নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব আরও সক্রিয় ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে দেশ ও দশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তাঁরা সকলের প্রতি আহ্বান জানান। নতুন সদস্যরাও ক্লাবের সকল কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

আপডেট: ০৭:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬