১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

২০ বছর পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 15

দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। এতে কোনো নির্বাচনি প্রচারণা, রাজনৈতিক কর্মসূচি, পথসভা বা জনসমাবেশ নেই।

দলীয় সূত্র জানায়, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সড়কপথে চট্টগ্রামে পৌঁছাবেন। দোয়া মাহফিল শেষে তিনি চট্টগ্রামেই রাত্রিযাপন করবেন। ১৯ জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন—এই খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। জমিয়তুল ফালাহ মসজিদের দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর তিনি চট্টগ্রামে অবস্থান করবেন।

নগর বিএনপির একাধিক নেতা মনে করছেন, সফরটি রাজনৈতিক কর্মসূচি না হলেও সাংগঠনিকভাবে তাৎপর্যপূর্ণ। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে, যা আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তার এই আগমনকে কেন্দ্র করে নগর বিএনপির বিভিন্ন স্তরে প্রস্তুতি ও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

২০ বছর পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

আপডেট: ০২:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬