০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

নাফনদীতে মাছ ধরার সময় জেলে গুলিবিদ্ধ

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 13

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকায় অবস্থান করে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে এ ঘটনা ঘটে।

আহত জেলে মো. আলমগীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আহত জেলের বড় ভাই সরওয়ার আলম।

সরওয়ার আলম জানান, “মাগরিবের পর আমার ভাই মো. আলমগীর ও আরও একজন জেলে মো. আকবর নাফ নদীর হোয়াইক্যং এলাকার বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। নৌকায় অবস্থান করে জাল ফেলছিলেন তারা। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির ফায়ারের শব্দ শোনা যায়। একপর্যায়ে আমার ভাই নৌকার মধ্যে লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার বাম হাত থেকে রক্ত ঝরছে এবং একটি গুলি বাম হাত ভেদ করে বের হয়ে গেছে। সঙ্গে থাকা জেলের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।”

আহত অবস্থায় আলমগীরকে প্রথমে কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, নাফ নদীতে মো. আলমগীর নামে এক জেলের হাতে গুলি লেগেছে বলে শুনেছি। তবে কারা গুলি করেছে, তা আমি জানি না। নাফ নদীর এপারে মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝে মধ্যেই গোলাগুলির শব্দ শোনা যায়, যা এখানে ভেসে আসে। আজও কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, নাফ নদীর হোয়াইক্যং সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারে গিয়ে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন, খবর স্থানীয় মানুষদের মাধ্যমে জানতে পেরেছি। তবে কার গুলিতে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নাফনদীতে মাছ ধরার সময় জেলে গুলিবিদ্ধ

আপডেট: ০৩:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬