০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মধুপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

জাহিদুল কবির, মধুপুর, টাংগাইল:
  • আপডেট: ০৫:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 35

টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১১জানুয়ারি) দুপুরে রবিবার মধুপুর বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় ১৯ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে ও ৩০৯ ব্রিগেড এর ব্যবস্থাপনায় ২ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞাপিতে জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা বিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ১৯ পদাতিক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাব্যক্ত করেন জেনারেল অফিসার কমান্ডিং।

এ সময় সদর দপ্তর ৩০৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমাদ উদ্দিন আহমেদ, এসপিপি,পিএসসিসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মধুপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

আপডেট: ০৫:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬