১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 23

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজসংলগ্ন বানিয়া খাড়ি এলাকায় কাঁকড়া নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে।

পুলিশ জানায়, কাঁকড়া নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৩:২০:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬