০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময়

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট: ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 37

পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় গণভোটের গুরুত্ব, আইনগত দিক, ভোট গ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠপর্যায়ে গ্রাম পুলিশের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, অবাধ ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্নে গ্রাম পুলিশের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গণভোট জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে গ্রাম পুলিশকে সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও আইন মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নে নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সম্পর্কে গ্রাম পুলিশের পরিষ্কার ধারণা জরুরি। কেন্দ্র এলাকায় সন্দেহজনক কার্যক্রম দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

উপপরিচালক স্থানীয় সরকার (অ.দা.) ও পঞ্চগড় পৌর প্রশাসক সীমা শারমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দায়িত্ব পালনে অবহেলা গ্রহণযোগ্য নয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, গণভোটকে ঘিরে জনআস্থা তৈরিতে গ্রাম পুলিশের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় গ্রাম পুলিশের সদস্যরা মাঠের বিভিন্ন প্রশ্ন ও সমস্যা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং নির্দেশনা প্রদান করেন।
সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে গ্রামে প্রচারণা জোরদার করতে গ্রাম পুলিশের হাতে লিফলেট তুলে দেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। সংশ্লিষ্ট কর্মকর্তারাও লিফলেট

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পঞ্চগড়ে গ্রাম পুলিশের সঙ্গে গণভোট বিষয়ক মতবিনিময়

আপডেট: ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬