০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 41

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে উপদেষ্টা বলেন, প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম।

আজকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।

পোস্টে শায়খ আহমদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ  করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট: ০২:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬