০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

পুরান ঢাকায় মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 12

পুরান ঢাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার ওই মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার (২৭)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আকাশ সরকারের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি পড়াশোনার সুবাদে ভাট্টিখানার ওই মেসে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

একই মেসে বসবাসকারী ইশতিয়াক জানান, তিনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আকাশের বান্ধবী ফোন করে তাকে আকাশের কক্ষের দরজায় ধাক্কা দিতে বলেন। একপর্যায়ে দরজা খুলে গেলে তিনি আকাশকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পুরান ঢাকায় মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: ১১:০০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬