১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ৫

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 18

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় বসতঘর ও দোকানপাট। এতে আহত হয়েছে অতন্ত ৫ জন। রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের কালিবাড়ি এলাকার হাফেজ মহসিনের ছেলে মো. ইমদাদুল ও একই এলাকার শহীদ মিয়ার ছেলে সাগরকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে দুইমাস পূর্বে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ফুটবল খেলা নিয়ে  মারামারি হয়। এরই সূত্র ধরে সবুজবাগ এলাকার নিশাদ বেপারী ও সদর উপজেলা জিলান গ্রুপের মধ্যে রোববার রাতে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র, হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এ সময় অর্ধশত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র থাকায় কিছু সময় লাগে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ৫

আপডেট: ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬