০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 17

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার নির্ধারিত সময় শুরুর আগেই মাঠে নামায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে এ বিষয়ে লিখিত সতর্কবার্তা পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

ইসির সতর্কবার্তা পাওয়া দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস।

ইসি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, ২১ জানুয়ারির আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও এসব দল আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছে।

পর্যালোচনায় অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন বিষয়টিকে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দলগুলোর প্রধানদের সতর্ক করার সিদ্ধান্ত নেয়।

ইসির পাঠানো চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের আগে যেকোনো ধরনের নির্বাচনী প্রচারণা আইনবহির্ভূত। তাই ২১ জানুয়ারির পূর্বে সব ধরনের প্রচারণা কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিদের নির্দেশ দেওয়া হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি অনুসারে নির্দিষ্ট সময়ের আগে গণসংযোগ বা প্রচারণা চালানো নিষিদ্ধ।

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দল বা প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বিএনপির অভিযোগের পর জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

আপডেট: ১০:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬