১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমান-আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ইউএনএ নিউজ
  • আপডেট: ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হবে আজ। এদিন রাষ্ট্র পক্ষের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করার পর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেদের নির্দোষ দাবি করে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী আনিসুল হক। এর পাশাপাশি ন্যায়বিচার চেয়েছেন তারা।

অভিযোগ গঠনের আগে সোমবার (১২ জানুয়ারি) তাদের বিরুদ্ধে প্রসিকিশনের আনা অভিযোগের ব্যাপারে জিজ্ঞেসা করার পর তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এসব কথা বলেন। একইদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। একইসঙ্গে, আজ ১০ ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমান-আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট: ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬