০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নাটোরের বাগাতিপাড়ায় উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ চলছে

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা :
  • আপডেট: ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 5

নাটোরের বাগাতিপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ও নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

কাকডাকা ভোর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের প্রয়োজনীয় কাজ সেরে পায়ে হেঁটে কিংবা ভ্যানযোগে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। বিশেষ করে সকালবেলায় নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। বিভিন্ন কেন্দ্র ও আশপাশের এলাকায় তাদের টহল অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

বাগাতিপাড়ার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় সকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলায় ভোটারদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নাটোরের বাগাতিপাড়ায় উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ চলছে

আপডেট: ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬