মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

- আপডেট: ১০:৪৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 14
দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তিনি। সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল এবং পরে দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের অন্যতম কর্মসূচি হিসেবে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
পরবর্তীতে বিকেলে দুসাই রিসোর্টে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে কিছু সময় অবস্থানের পর একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজারজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।









