১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪

ইউএনএ আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট: ১১:০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 11

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে আলোচনা চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। নতুন করে চালানো একাধিক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ)।মঙ্গলবার (১৬ জুন) নাবাতিয়েহ গভর্নরেটের মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার পুরো সময়জুড়ে তেহরান দাবি করে আসছিল, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে।যদিও দুই দেশের সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত উপস্থিতি ও হামলা ওই সমঝোতার পরিপন্থী। তাঁর ভাষ্য, দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে যুদ্ধের সমাপ্তি দাবি করা যাবে না।এদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অবস্থান অব্যাহত থাকবে। এ অবস্থানকে কেন্দ্র করে নতুন করে আঞ্চলিক উত্তেজনা তৈরি হয়েছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪

আপডেট: ১১:০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬