০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, র‌্যালি, আলোচনা সভা

জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট: ১১:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 28
টাঙ্গাইলে মধুপুরে বিশ্ব  পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।  “জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ আগামী নিরাপত্তা ” প্রতিপাদ্যে
বৃহস্পতিবার (১৮ জুন)  দুপুরে মধুপুরের শালিকা বংশাই পরিবেশ উন্নয়ন ফোরামের মডেল ক্লাব ও  সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) যৌথ উদ্যোগে কর্মসূচি বাস্তবায়ন করে।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সোসাইটি ফর সোসাল সার্ভিস এস এস এস এর সহকারী পরিচালক  গাজী মো:এনামুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  এসএসএস এর প্রজেক্ট ম্যানেজার স্মার্ট প্রদীপ কুমার সরকার, বংশাই পরিবেশ উন্নয়ন ফোরাম মডেল ক্লাবের সভাপতি শামীম আহমেদ, মো: আনিছুর রহমান প্রমূখ।
এসময়ে স্থানীয় মডেল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় বাস্তব উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। আর অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন এস এস এস এর পরিবেশ কর্মকর্তা তুষার পাল।
শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, র‌্যালি, আলোচনা সভা

আপডেট: ১১:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬