ইউরোর দল ঘোষণা করলো ফ্রান্স

- আপডেট: ০৬:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
- / 119
ছবি সংগৃহীত
আসন্ন উয়েফা ইউরো-২০২৪ কে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।গত কাতার বিশ্বকাপে ইনজুরির কারনে দল থেকে ছিটকে পড়লেও দীর্ঘ দু’বছর পর পুনরায় ডাক পেলেন ফ্রান্সের নির্ভরযোগ্য মিডফিল্ডার এনগোলো কন্তে।যদিও বিগত বছরে ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যোগদান করেন তিনি।
অভিজ্ঞ ও তরুন প্লেয়ারদের সংমিশ্রনে ভারসাম্যপূর্ন দল ঘোষণা করা হয়েছে বলে মনে করেন কোচ দিদিয়ার দেশম।
ফ্রান্সের ইউরো স্কোয়াড
গোলরক্ষক: আলফোনসে আরিওলা, মাইক মাইনান, ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: জোনাথন ক্লস, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালাইবা, জুলস কুন্দে, থিও হার্নান্দেস, ফার্লান্দ মেন্দি।
মিডফিল্ডার: এনগোলো কন্তে, এদুয়ার্দ কামাভিঙ্গা, আদ্রিয়েন রাবিও, আন্তোয়ান গ্রিজমান, অরেলিয়ে চুয়ামেনি, ওয়ারেন জেইর-এমেরি, ইউসুফ ফোফানা।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলা, ওসমান দেম্বেলে, কিংসলি কোমান, রান্দাল কোলো মুয়ানি, মার্কাস থুরাম, অলিভিয়ের জিরু।
উল্লেখ্য আগামী ১৪ জুন থেকে জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরো কাপে গ্রুপ ডি তে ফ্রান্সের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া, পোল্যান্ড ও নেদারল্যান্ডস।












