০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
মারা গেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক

ইউএনএ প্রতিবেদক
- আপডেট: ০২:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
- / 115
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক। ছবি– সংগৃহীত
মারা গেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক। শনিবার (২৫ মে) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিচারপতি আনোয়ার উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, রোববার বাদ যোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আনোয়ার উল হকের জানাজা অনুষ্ঠিত হবে।
ট্যাগ :




















